AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মডার্ন বাজারে স্টাইল ও স্থায়িত্বে গুরুত্ব দিচ্ছে ইনফিনিক্স নোট এজ


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০২:১০ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

মডার্ন বাজারে স্টাইল ও স্থায়িত্বে গুরুত্ব দিচ্ছে ইনফিনিক্স নোট এজ

বাংলাদেশের মোবাইল স্মার্টফোন বাজারে ইনফিনিক্স নোট এজ এসেছে এমন এক সময়ে, যখন ব্যবহারকারীরা কেবল সাময়িক ট্রেন্ডে নয়, বরং দীর্ঘমেয়াদি ব্যবহারকে বেশি গুরুত্ব দিচ্ছেন। শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং নিয়মিত মাল্টিটাস্কিং করা ব্যবহারকারীদের কাছে এখন একটি স্মার্টফোন মানে শুধু নতুন ডিজাইন নয়; এটি হতে হবে নির্ভরযোগ্য এবং কয়েক বছর ধরে ব্যবহার উপযোগী।

৩০ হাজার টাকার বাজেট সেগমেন্টে ক্রেতাদের প্রত্যাশাও বদলছে। অনেকেই এখন এমন ফোন চান, যা দেখতে প্রিমিয়াম হবে, তবে দাম তুলনামূলকভাবে নাগালের মধ্যে থাকবে। ইনফিনিক্স নোট এজে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আই-কিউর ডিসপ্লে ও সমান সরু বেজেল, যা সাধারণত প্রিমিয়াম সেগমেন্টের ফোনে দেখা যায়। ৭.২ মিমি পাতলা বডি ও রিফ্লেসেন্ট ফিনিশড ডিজাইন এটিকে দিয়েছে আধুনিক ও পরিমিত সৌন্দর্য।

তবে শুধু ডিজাইন নয়, টেকনোলজি পারফরম্যান্সও ব্যবহারকারীদের কাছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ভিডিও দেখা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, মোবাইল গেমিং বা কাজের প্রয়োজনে অনলাইনে থাকা—সব মিলিয়ে এখন ব্যাটারি স্থায়িত্ব অনেক জরুরি। পাতলা গড়নের হলেও ইনফিনিক্স নোট এজে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি এতে আছে ব্যাটারি সেলফ-হেলিং প্রযুক্তি, যা দীর্ঘমেয়াদে ব্যাটারি ক্ষমতা ধরে রাখতে সহায়তা করে। ফলে ব্যবহারকারীরা বারবার চার্জ না দিয়েও তুলনামূলক কম উদ্বেগে দিন পার করতে পারেন।

মডেলটিতে ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট এবং ৮ জিবি র‍্যামের সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ফোনটিকে দিয়েছে স্থিতিশীল পারফরম্যান্স। স্বল্প সময়ে উচ্চ স্কোরের পরিবর্তে দীর্ঘ সময় মসৃণ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং ৫ বছর নিরাপত্তা আপডেটের সুবিধা থাকায় এটি ৩–৪ বছর ব্যবহার উপযোগী থাকবে বলে ধারণা করা হচ্ছে।

নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে ইউপিএস ৩.০ প্রযুক্তি দুর্বল বা লো-ফ্রিকোয়েন্সি সিগন্যাল উন্নত করতে সহায়তা করে, যা দেশের বিভিন্ন এলাকায় ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত সুবিধা প্রদান করতে পারে।

নোট এজে দুটি ভ্যারিয়েন্ট রয়েছে—৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি। দাম যথাক্রমে ২৯,৯৯৯ টাকা এবং ৩১,৯৯৯ টাকা। রঙের ক্ষেত্রে রয়েছে সিল্কি গ্রে, লুনার টাইটানিয়াম, স্টেলর ব্লু এবং শ্যাডো ব্ল্যাক।

বাংলাদেশে স্মার্টফোন বাজারে ক্রেতাদের অগ্রাধিকার যখন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, তখন ইনফিনিক্স নোট এজ স্টাইল, পারফরম্যান্স ও স্থায়িত্বের সমন্বয়ে স্বীয় পরিণত চাহিদার প্রতিফলন তুলে ধরছে।
ইনফিনিক্স মোবিলিটি একটি উদীয়মান প্রযুক্তি ব্র্যান্ড। ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই ব্র্যান্ড বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের ডিভাইস ডিজাইন, প্রস্তুত ও বাজারজাত করে থাকে। আজকের দিনে তরুণদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির মোবাইল ডিভাইস তৈরি করা তাদের মূল লক্ষ্য। এই ফোনগুলোর মূল বৈশিষ্ট্য চমৎকার স্টাইল, শক্তিশালী পারফরম্যান্স এবং নির্ভরযোগ্যতা। ইনফিনিক্সের ট্রেন্ডি ডিভাইসগুলো ব্যবহারকারীর প্রয়োজন মাথায় রেখে তৈরি করা হয়।

“ভবিষ্যৎ আমাদের হাতে (The Future is Now)” মূলমন্ত্র নয়; ইনফিনিক্স আজকের তরুণদের স্বকীয়তা তুলে ধরার জন্য অনুপ্রাণিত করতে চায়। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ৮টি অঞ্চলে ৭০টির বেশি দেশে এই কোম্পানির পণ্য বিক্রি করা হয়। ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত ইনফিনিক্সের মরক্কোতে একটি কনসেপ্ট স্টোর, এর বাইরে ৭৪টি অনুমোদিত স্টোর (৩০% ইয়ার-অন-ইয়ার বৃদ্ধি) এবং সারা পৃথিবী জুড়ে ৪৬,৭০০টি রিটেইল স্টোর রয়েছে। ইনফিনিক্সের একটি শক্তিশালী বৈশ্বিক ফ্যানবেস তৈরি হয়েছে। নতুন পণ্য ও প্রযুক্তি দ্রুত ফ্যানদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং এক্সওএস ফ্যান এডিশন টেস্ট করার জন্য নিয়মিত অফলাইন অনুষ্ঠান আয়োজন করা হয়।

আরও জানার জন্য ভিজিট করুন: www.infinixmobility.com

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!