AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩৯ পিএম, ২ জুলাই, ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৫৪ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি–সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৩১ জন।

বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহীতে ৮৮ জন, সিলেটে ৮২ জন, ময়মনসিংহে ৬২ জন, চট্টগ্রামে ৫১ জন, বরিশালে ৪০ জন, খুলনায় ২৮ জন এবং রংপুরে ৮ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯৬৫ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৯০২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭২ জন, চট্টগ্রামে ১৮০ জন, বরিশালে ১০৭ জন, সিলেটে ৮৭ জন, ময়মনসিংহে ৫৮ জন, রাজশাহীতে ৪৪ জন, খুলনায় ৪১ জন এবং রংপুরে ১৭ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ১ লাখ ২ হাজার ৯৯৩ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন। তাদের মধ্যে ১২ হাজার ২৮৬ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এ সময়ের মধ্যে ৮৬ হাজার ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮২ হাজার ৭৫৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!