বাঙালি হাসান সাবের মেয়ের জামাই আফজাল বেগ। বেলুচিস্তানের বাসিন্দা আফজাল। ফেসবুকে হাসান সাবের মেয় ডলির সাথে পরিচয়। তারপর বিয়ে। আফজাল বেশ শিক্ষিত হলেও খুবই লোভী। বিয়ের পর থেকে বিভিন্নভাবে শ্বশুরের কাছে যৌতুক চায়। তবে শিক্ষিত জামাইর চাওয়াটাও শিক্ষিত স্টাইলে। শ্বশুরও শেয়াল চতুর।

আফজাল একটা মোটরসাইকেল শ্বশুরের কাছ থেকে বাগিয়ে নেওয়ার ফন্দি করে। কায়দা করে শ্বশুরকে বলে—
আফজাল : আব্বু- এবারের ঈদে আপনি আমায় এমন কিছু উপহার দিন, যা পেট্রোলে চলে।
শ্বশুর হাসান : বলো কি? তুমি আমার ছেলের মতো। তোমার ইচ্ছাটা অবশ্যই পূরণ করবো। ‘বেশ তো, তোমাকে এবার একটা খুব ভালো গ্যাস লাইটার কিনে দেবো।’
আফজাল : (মুখ গোমরা করে) থাক-থাক এ ঈদে আমার কিছুই লাগবে না।
একুশে সংবাদ/ এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

