AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের ৪৪ জেলা, অব্যাহত থাকার আভাস


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:১৫ পিএম, ৭ জানুয়ারি, ২০২৬

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের ৪৪ জেলা, অব্যাহত থাকার আভাস

বাংলাদেশের ৪৪টি জেলার ওপর দিয়ে বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তীব্র শীতের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে।

আবহাওয়া অফিস জানায়, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে, যা অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে চলমান শৈত্যপ্রবাহ বজায় থাকবে এবং কুয়াশার প্রবণতাও অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (৯ জানুয়ারি) ও শনিবার (১০ জানুয়ারি) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এ সময় রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

রোববার (১১ জানুয়ারি) পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ দিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতিতে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!