AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বলিউড অভিনেত্রীর হিজাব ছবিতে বিতর্ক, পাশে ভক্তরা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:১৩ পিএম, ৩১ মে, ২০২৬

বলিউড অভিনেত্রীর হিজাব ছবিতে বিতর্ক, পাশে ভক্তরা

স্বামী ভিকি জৈনের সঙ্গে আবুধাবি সফরের কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ছবিগুলোতে তাকে হিজাব পরিহিত অবস্থায় দেখা যাওয়ায় নেটিজেনদের একাংশ নানা মন্তব্য ও ট্রোল করেন।

তবে সমালোচনার এই সময়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। তাদের মতে, পোশাক বা ব্যক্তিগত পছন্দের কারণে কাউকে সমালোচনার মুখে ফেলা উচিত নয়।

সম্প্রতি ইনস্টাগ্রামে আবুধাবি ভ্রমণের বেশ কিছু ছবি পোস্ট করেন অঙ্কিতা। সেখানে বেশ কয়েকটি ছবিতে তাকে হিজাব পরা অবস্থায় দেখা যায়। ছবিগুলো প্রকাশ্যে আসার পরপরই মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা।

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

অনেকেই প্রশ্ন তোলেন, ‘তিনি কেন হিজাব পরেছেন?’ কিংবা ‘তিনি কি মুসলিম?’

তবে এই সমালোচনার কড়া জবাব দিয়েছেন অঙ্কিতার ভক্তরা। তাদের একাংশের মতে, দর্শনীয় স্থান হিসেবে সেখানকার মসজিদের নিয়ম মেনে চলা বাধ্যতামূলক হওয়ায় তিনি হিজাব পরেছেন। আবার অনেকে একে অঙ্কিতার ব্যক্তিগত সিদ্ধান্ত উল্লেখ করে সামাজিক মাধ্যমে ধর্মীয় নেতিবাচকতা ছড়াতে নিষেধ করেছেন।

ভারতীয় টেলিভিশন নির্মাতা একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র মাধ্যমে অভিনয় ক্যারিয়ারে ব্যাপক পরিচিতি পান অঙ্কিতা লোখান্ডে। পরবর্তীতে বড় পর্দায় পা রেখে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ও ‘বাঘি ৩’-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে ২০২১ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা। পরবর্তীতে এই দম্পতিকে ‘স্মার্ট জোড়ি’, ‘বিগ বস ১৭’ এবং ‘লাফটার শেফস সিজন ২’-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শো-তে একসঙ্গে অংশ নিতে দেখা গেছে।
 

Link copied!