AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গায়িকা শ্রেয়া ঘোষালের নতুন ফ্ল্যাট, কত দামে কিনলেন?


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৩৯ পিএম, ২ মে, ২০২৬

গায়িকা শ্রেয়া ঘোষালের নতুন ফ্ল্যাট, কত দামে কিনলেন?

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল নতুন করে আলোচনায় এসেছেন। তিনি মুম্বাইয়ের অভিজাত এলাকা ওরলিতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন।

একটি সূত্রে জানা গেছে, মা শমিষ্ঠা ঘোষাল ও বাবা বিশ্বজিৎ ঘোষালকে সঙ্গে নিয়ে প্রায় ২৯.৭০ কোটি রুপিতে এই ফ্ল্যাটটি কিনেছেন তিনি।

‘আইজিআর’র সম্পত্তি রেজিস্ট্রেশন নথি অনুযায়ী, ফ্ল্যাটটি ওরলির ‘গোদরেজ ট্রিলজি’ আবাসনে অবস্থিত। ফ্ল্যাটটির কার্পেট এরিয়া ২,৪৩০.০৬ বর্গফুট এবং মোট আয়তন ২,৭৫০.২৮ বর্গফুট। এর সঙ্গে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধা।

জানা গেছে, ১ এপ্রিল ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পন্ন হয়। এই লেনদেনে স্ট্যাম্প ডিউটি বাবদ প্রায় ১ দশমিক ৭৮ কোটি রুপি এবং রেজিস্ট্রেশন চার্জ হিসেবে ৩০ হাজার রুপি খরচ হয়েছে।

উল্লেখ্য, শ্রেয়া ঘোষাল ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা। ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো জিতে সংগীত জগতে পরিচিতি পান তিনি। পরে ‘দেবদাস’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। প্রথম সিনেমায়ই ‘বৈরি পিয়া’ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন শ্রেয়া।

শিক্ষিত পরিবারে বেড়ে ওঠা এই শিল্পী একাধিক ভাষায় গান গেয়ে এরই মধ্যেই সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!