AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেল থেকে সিদ্দিকের আলোর পথ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:১৯ পিএম, ১ মে, ২০২৬

জেল থেকে সিদ্দিকের আলোর পথ

জেল জীবন যেন অভিনেতা সিদ্দিকুর রহমানের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা দীর্ঘ প্রায় ১১ মাস কারাবাস শেষে নতুনভাবে জীবনে ফিরে আসার কথা জানিয়েছেন।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনি কারাগারে ছিলেন। পরে গত ১৮ মার্চ মুক্তি পান।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সিদ্দিকুর রহমান তাঁর জেলজীবনের অভিজ্ঞতা এবং ভেতরের আমূল পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি জানান, এই সময়টা তাঁর জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে এবং নতুন করে ‘আলোর পথে’ চলার অনুপ্রেরণা জুগিয়েছে।

সিদ্দিক জানান, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর টানা ১০ মাস ২২ দিন তিনি কারাগারে ছিলেন। এই দীর্ঘ সময়কে কেবল বন্দিদশা হিসেবে না দেখে বরং নিজেকে পরিবর্তনের সুযোগ হিসেবে নিয়েছেন তিনি। 

অভিনেতার ভাষ্য, জেলে প্রচুর চিন্তা করার সময় পাওয়া যায়। আগে দ্বীনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম না, কিন্তু সেখানে নিয়মিত কোরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন।

কারাগারের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’, এই স্লোগানটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সিদ্দিক বলেন, কারা কর্তৃপক্ষ আমাকে নিরাপদে রেখেছে আর আমি নিজেই নিজের আলোর পথ খুঁজে নিয়েছি।

বন্দি থাকা অবস্থায় এই অভিনেতা তার সৃজনশীলতাকে থামিয়ে রাখেননি। জেলে বসেই তিনি ১৫টি নাটক ও ৩টি চলচ্চিত্রের গল্প লিখে ফেলেছেন। এমনকি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন তিনি।

তবে মুক্তি পেলেও এখনো কারাজীবনের সেই ‍‍`ট্রমা‍‍` কাটিয়ে উঠতে পারেননি সিদ্দিক। জানান, শারীরিক ও মানসিকভাবে এখনো সেই নিয়মের মধ্যেই নিজেকে আবিষ্কার করেন তিনি। আপাতত পরিবারকে সময় দিচ্ছেন এবং জেলে লেখা গল্পগুলো নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!