AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় নিহত শিশুকে নিয়ে সিনেমা আটকে দিয়েছে ভারত


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:২১ পিএম, ২৮ মার্চ, ২০২৬

গাজায় নিহত শিশুকে নিয়ে সিনেমা আটকে দিয়েছে ভারত

গাজা সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভারতে সেন্সর জটিলতায় আটকে গেছে।

ফিলিস্তিনি এক শিশুর মৃত্যুর সত্য ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাটির ছাড়পত্র দিতে মৌখিকভাবে অস্বীকৃতি জানিয়েছে ভারতের সেন্সর বোর্ড (সিবিএফসি)। তবে এর পেছনে কোনো লিখিত কারণ বা আনুষ্ঠানিক আদেশ দেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দ্রুত হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন দেশটির একদল প্রভাবশালী সংসদ সদস্য (এমপি)।

চিঠিতে জয়রাম রমেশ ও মনোজ কুমার ঝাসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা সই করেছেন। তাদের দাবি, লিখিত আদেশ ছাড়া সিনেমা আটকে রাখা আইনি প্রক্রিয়ার পরিপন্থী এবং এটি শৈল্পিক স্বাধীনতার ওপর আঘাত।

অস্কার মনোনীত পরিচালক কাউথার বেন হানিয়া পরিচালিত এই সিনেমাটি বিশ্বজুড়ে প্রশংসিত। এমপিদের মতে, সিনেমার বিষয়বস্তু সংবেদনশীল হলেও এটি একটি গুরুত্বপূর্ণ কাজ।

তারা হুঁশিয়ারি দিয়েছেন, রাজনৈতিক বা অন্য কোনো কারণে নিয়মবহির্ভূতভাবে সেন্সরশিপ আরোপ করা গণতন্ত্রের জন্য শুভ নয়। তবে এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!