বলিউড তারকা রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।
মঙ্গলবার পর্যন্ত বিদেশে সিনেমাটির অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে প্রায় ৩২৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩২ কোটি ৫০ লাখ রুপির সমান। উল্লেখযোগ্য বিষয় হলো, সিনেমাটির এই আয় ‘ধুরন্ধর’ র প্রথম সপ্তাহ শেষের মোট আয়ের (৩২৪ মিলিয়ন ডলার) রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
ভারতে এখন পর্যন্ত প্রায় ১৬ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী প্রি-বুকিংয়ের আয় এরই মধ্যে ৪৮ কোটি রুপি ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে, আজই এই সংখ্যা ৫০ কোটি রুপির গণ্ডি পেরিয়ে যাবে।
ভারতের বাইরে সবচেয়ে বেশি সাড়া মিলছে যুক্তরাষ্ট্রে। সেখানে চার দিনের বর্ধিত সপ্তাহিক ছুটি সামনে রেখে অগ্রিম বুকিং প্রায় ২ দশমিক ২৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে প্রায় ৮ লাখ ডলার এসেছে শুধুমাত্র প্রিমিয়ার শো থেকে। যুক্তরাষ্ট্রে এটি বলিউডের যেকোনো সিনেমার জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় অগ্রিম বুকিং বলেই ধরা হচ্ছে।
অস্ট্রেলিয়াতেও সিনেমাটি দারুণ সাড়া ফেলেছে। সপ্তাহ শেষে সেখানে প্রায় ৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার মূল্যের টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে কানাডাতেও ভালো সাড়া পাওয়া গেছে। দেশটির একটি বড় সিনেমা হল চেইনে বুকিংয়ের প্রথম দিনেই প্রায় ২ লাখ কানাডিয়ান ডলারের টিকিট বিক্রি হয়েছে। ফলে বাজারে মোট বিক্রি ৪ লাখ ডলারেরও বেশি হয়েছে।
ইউরোপেও জমে উঠেছে প্রতিযোগিতা। জার্মানিতে সিনেমাটি এরই মধ্যে ১০ হাজারের বেশি টিকিট বিক্রি করেছে, যা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার সমান। যুক্তরাজ্যেও ভালো সাড়া মিলেছে। সেখানে বুকিং হয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার পাউন্ড, যা শাহরুখ খানের ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সিনেমার সমতুল্য।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

