AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাকিবের ‘রকস্টার’ পাকিস্তানি নায়িকার গুঞ্জন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:৩৮ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

শাকিবের  ‘রকস্টার’ পাকিস্তানি নায়িকার গুঞ্জন

মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং শুরু হতে যাচ্ছে আগামী মাসে। তবে ক্যামেরা রোলিংয়ের আগেই শোনা যায়, ছবিটিতে শাকিবের বিপরীতে পাকিস্তানি নায়িকা থাকার কথা রয়েছে।

এমন গুঞ্জন নিয়ে যখন দর্শকমহলে ব্যাপক আলোচনা, তখনই এ নিয়ে মুখ খুললেন সিনেমার পরিচালক আজমান রুশো।  

সম্প্রতি গণমাধ্যমকে নির্মাতা জানান, শাকিবের এই সিনেমায় পাকিস্তানি কোনো নায়িকা থাকার সম্ভাবনা নেই এবং ছড়িয়ে পড়া এসব তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। রুশো জানান, রকস্টারের গল্প বাংলাদেশের, ভাষাও বাংলার; পাকিস্তানি নায়িকা কেন থাকবে? আমরা এটা শুরুতেও ভাবিনি। যেটি ছড়িয়েছে, তার পুরোটাই ভিত্তিহীন।

তবে একবার শাকিব খান জানিয়েছিলেন, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তার একটি সিনেমার ব্যাপারে আলোচনা চলছে। তবে কোন সিনেমার জন্য সেটি জানাননি। সে প্রসঙ্গে রুশো বলেন, শাকিব ভাই আগামীতে অনেক সিনেমা করবেন। হয়তো তার অন্য সিনেমার ক্ষেত্রে বলেছিলেন। কিন্তু ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকার কোনো সম্ভাবনা নেই।

আগামী ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিতব্য এই সিনেমায় শাকিব খানকে ঢাকার একজন ছেলের চরিত্রে দেখা যাবে, যার গল্পের প্রেক্ষাপট দেশি সংস্কৃতির ওপর দাঁড়িয়ে।

উল্লেখ্য, জনপ্রিয় সব বিজ্ঞাপন নির্মাণের পর আজমান রুশো প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এবং তার প্রথম এই প্রজেক্ট নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!