AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচন নিয়ে যে বললেন আসিফ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৫৮ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচন নিয়ে যে বললেন আসিফ

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর আজ সন্ধ্যা ৭টার দিকে তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি ভক্ত ও নাগরিকদের উদ্দেশে উৎসাহব্যঞ্জক বার্তা দিয়েছেন।

স্ট্যাটাসে আসিফ লিখেছেন, “সতেরো বছর পর দেশে আবার উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের প্রায় ১৩ কোটি ৭০ লাখ ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনে অংশ নেবেন। দায়িত্বশীল সকল বাহিনী ভোটকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। সব রাজনৈতিক দল ও প্রার্থীরাও চান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।”

তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নাগরিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে বলেন, “অতীত ভুলে আপনার কাছে যিনি যোগ্য, তাকেই ভোট দিন। আমার কাছে যোগ্য যিনি, তাকেই আমি ভোট দেব। অলসতা ও অবহেলার মানসিকতা না রেখে সবাই ভোট কেন্দ্রে আসুন। ভোটের মাধ্যমে জনতার শক্তি দেখানোর সময় এখনই।”

 

একুশে সংবাদ/ওজি

Link copied!