AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুরস্কার আনতে যেতে পারেননি হলিউড তারকা ডিক্যাপ্রিও


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:১৩ পিএম, ৯ জানুয়ারি, ২০২৬

পুরস্কার আনতে যেতে পারেননি হলিউড তারকা ডিক্যাপ্রিও

হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর  নিষেধাজ্ঞার কারণে ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতে আটকা পড়েন ডিক্যাপ্রিও।

ফলে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে গতকাল রাতে উপস্থিত থাকতে পারেননি তিনি। সেখানে তার অভিনীত ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’র জন্য ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা ছিল।
ভ্যারাইটি জানিয়েছে, সংঘাতের পর আরোপিত এলাকাভিত্তিক বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞার কারণেই সেন্ট বার্থেলেমি ছাড়তে পারেননি ডিক্যাপ্রিও। নতুন বছরের আগে তাঁকে পরিবার ও বন্ধুদের সঙ্গে সেখানে ছুটি কাটাতে দেখা গেছে, যাদের মধ্যে ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও লরেন স্যানচেজ।

পাম স্প্রিংস ফেস্টিভ্যালের মুখপাত্র বলেন, ‘অপ্রত্যাশিত ভ্রমণ বাধা ও সীমিত আকাশসীমার কারণে লিওনার্দো আজ সশরীরে উপস্থিত থাকতে পারছেন না। তবে তার অসাধারণ কাজ ও চলচ্চিত্রে দীর্ঘ অবদানকে স্বীকৃতি দিতে পেরে আমরা সম্মানিত।’
ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে তিনি একজন সাবেক বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন, যাকে কন্যাকে উদ্ধারের জন্য আবার পুরোনো জীবনে ফিরে যেতে হয়।

এদিকে একই সময়ে সুখবরও পেয়েছে ছবিটি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসে সেরা ছবির সম্মান অর্জন করেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। শনিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে পল টমাস অ্যান্ডারসনের এই সিনেমা জিতেছে চারটি পুরস্কার, যার মধ্যে সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন পল টমাস অ্যান্ডারসন।

 

একশে সংবাদ/ওজি

Link copied!