AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোমান্টিক ধাঁচের ছবিতে শাকিব-হানিয়া!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:২১ পিএম, ৫ জানুয়ারি, ২০২৬

রোমান্টিক ধাঁচের ছবিতে  শাকিব-হানিয়া!

পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নতুন একটি সিনেমায় জুটি বাধতে যাচ্ছেন শাকিব। 
সবশেষ বেশকিছু অ্যাকশন ঘরানার সিনেমায় অভিনয়ের পর জানা গেছে, শাকিব এবার রোমান্টিক ধাঁচের ছবিতে ফিরছেন। আর এই ছবিতেই একজন পাকিস্তানি নায়িকার সঙ্গে জুটি বাধতে পারেন তিনি! চলতি বছরেই কোনো রোমান্টিক ছবিতে এমনটা দেখা যেতে পারে বলে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। ইতোমধ্যে পাকিস্তানের কয়েকজনের সঙ্গে নাকি যোগাযোগও করা হয়েছে।

আরেকটি সূত্র বলছে, শাকিব খানের সেই নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির। জানা যায়, গত আগস্টেই হানিয়া বাংলাদেশে আসার আগে শাকিবের সঙ্গে সিনেমা নিয়ে প্রাথমিক কথাবার্তা বলেছিলেন। অভিনেত্রীর টিমও শাকিবের সিনেমায় কাজ করা প্রসঙ্গে বেশ আগ্রহী। কিন্তু এখনো কোনো সিনেমায় হানিয়া চুক্তিবদ্ধ হননি।

সূত্র জানাচ্ছে, হানিয়া আমির ধুমধাম আয়োজনে কয়েকমাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সময়সূচি মিললে তাকে শাকিবের সঙ্গে দেখা যাবে। তাই আলোচনা এখনও চলমান রয়েছে। 
তাই শাকিবের বিপরীতে কোন পাকিস্তানি অভিনেত্রীকে দেখা যাবে সেটা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তার ভক্তদের।  


একুশে সংবাদ/ওজি

Link copied!