AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওটিটিতে না থাকা নিয়ে মুখ খুললেন শামীম


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৫৮ পিএম, ৪ জানুয়ারি, ২০২৬

ওটিটিতে না থাকা নিয়ে মুখ খুললেন শামীম

দর্শকপ্রিয় অভিনেতা শামীমের হাসান বলেন, কেন জানি অনেকের কাছেই তার বদনাম বেশি। সেই বদনাম কেউ কেউ ইচ্ছাকৃতভাবেই ছড়ায়। কী ধরনের বদনাম-এ প্রশ্নে অভিনেতা বলেন, ২০১৮ সাল থেকে তিনি নিয়মিত কাজ করছেন।

সে সময় ইউটিউবকেন্দ্রিক কিছু কাজ করায় এক শ্রেণির মানুষ তাকে ‘ইউটিউবার’ বলে ছোট করার চেষ্টা করত। তাদের বানানো একই গল্প বারবার ছড়িয়ে তাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেন শামীম। নিজের কোনো ঘাটতি আছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওটিটির কাজ বেশি করা টিম বা পরিচালকদের সঙ্গে তার তেমন আড্ডা কিংবা হাই-হ্যালো নেই। পরিচয়ের অভাবেই যোগাযোগ গড়ে ওঠেনি। এটাকে নিজের ব্যর্থতা হিসেবেই দেখেন তিনি।

তার দাবি, এই বদনাম ছড়ানোর পেছনে কখনো কখনো নিজের সহকর্মীরাও জড়িত। কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মার্কেট নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তবে শামীমের বিশ্বাস, সৎ পথে থাকলে এসব খুব বেশি ক্ষতি করতে পারে না। তিনি বলেন, এখন বুঝতে পারছেন বদনাম অনেকটাই কমেছে। গত চার-পাঁচ মাসে তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ শোনেননি।
কাজের দিক থেকে গেল মাসে বেশ ব্যস্ত ছিলেন শামীম হাসান সরকার। তিনি অভিনয় করেছেন ‘আতা অ্যান্ড তোতা ব্রাদার্স’, ‘সার্টিফিকেট’সহ একাধিক নাটকে। সম্প্রতি ‘কাশ্মীরি বউ’ শিরোনামের নাটকে তাকে দেখা গেছে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন জেবা জান্নাত।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!