AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিলিস্তিনের অভিনেতা-নির্মাতা বাকরি মারা গেছেন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৫৮ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৫

ফিলিস্তিনের অভিনেতা-নির্মাতা  বাকরি মারা গেছেন

ফিলিস্তিনের কিংবদন্তি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ বাকরি আর নেই।

বুধবার (২৪ ডিসেম্বর) ৭২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তিনি। পারিবারিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, দীর্ঘ দিন ধরে তিনি হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন।
প্রয়াত এই অভিনেতার ছেলে সালেহ বাকরি সামাজিক মাধ্যমে বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন; আর ফিলিস্তিনের নিজ গ্রামেই তাকে সমাহিত করা হয়।

১৯৫৩ সালে জন্ম নেওয়া এই গুণী শিল্পী আশির দশকে থিয়েটারের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ফিলিস্তিনি নাগরিক হয়েও তিনি আরবি ও হিব্রু- উভয় ভাষায় দক্ষ ছিলেন। অস্কারজয়ী গ্রিক-ফরাসি পরিচালক কস্তা-গাভরাসের ‌‘হানা কে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।

১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিয়ন্ড দ্য ওয়ালস’ সিনেমায় এক ফিলিস্তিনি কয়েদির চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়ান। সিনেমাটি একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) জন্য মনোনীত হয়েছিল।

বাকরি শুধু অভিনেতা নন, একজন সাহসী নির্মাতা হিসেবেও পরিচিত ছিলেন। ২০০২ সালে তার পরিচালিত প্রামাণ্যচিত্র ‘জেনিন, জেনিন’ ব্যাপক বিতর্কের জন্ম দেয়। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বর্বরতার ভয়াবহতা তুলে ধরায় ইসরায়েল সরকার সিনেমাটি নিষিদ্ধ করে। এছাড়াও ফিলিস্তিনি শিল্পী হওয়ায় ইসরায়েলিদের কাছে বেশ হুমকির মাঝে ছিলেন এই অভিনেতা।

একুশে সংবাদ/ওজি

Link copied!