AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্ধুর হলুদে কেয়া পায়েল


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:১৩ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

বন্ধুর হলুদে কেয়া পায়েল

দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল নিজের দক্ষতা দিয়ে কাজের জায়গায় মেলে ধরেছেন। তার যেমন আছে দর্শকপ্রিয়তা তেমনি আছে কাজ করার মানসিকতা।

সম্প্রতি কেয়া পায়েল বন্ধু-বান্ধবীদের সঙ্গে তোলা গায়ে হলুদের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করেছেন।

ছবিতে দেখা যায়, কেয়া পায়েল বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলেন। হলুদ সন্ধ্যার খোশ মেজাজে কেয়া পায়েলকে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হতে দেখা গেছে।

কেয়া পায়েল বন্ধু-বান্ধবীদের সঙ্গে পোশাকের রঙে মিলিয়ে শাড়ি পরেছিলেন। বন্ধুদের সঙ্গে তোলা গ্রুপ ছবিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধুর গায়ে হলুদে।’

এদিকে কমেন্ট বক্সে শুরু হয়েছে অন্য আলোচনা। নেটিজেনরা এখন একটাই প্রশ্ন জানতে চাইছেন- কেয়া পায়েলের বিয়ে কবে?

এক অনুরাগী কমেন্ট লিখেছেন, ‘তা ঠিক আছে কিন্তু পায়েলের কবে?’ আরেকজন জানতে চেয়েছেন, ‘বন্ধুর হলুদে গেছেন, আপনার বিয়ে কখন হবে?’

একুশে সংবাদ/ওজি

Link copied!