জনপ্রিয় নায়ক ফেরদৌস প্রথমবারের মতো গান গাইলেন। গানটিতে তার সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন শিল্পী কণা। 'তুমি কাছে এলে' শিরোনামের গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর-সংগীতে শিল্পী ইমরান।
গেল মঙ্গলবার ইমরানের স্টুডিওতে গানটির রেকর্ড হয়। এ বিষয়ে ইমরান বলেন , ১০ ডিসেম্বর রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে 'ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে ফেরদৌস-কণা গানটি পারফর্ম করবেন।
এ গান প্রসঙ্গে ইমরান বলেন, গান গাওয়ার প্রস্তাব পেয়ে প্রথমে ঘাবড়ে যান ফেরদৌস ভাই। তার মতো গাইতে বলে পুরো বিষয়টা বোঝানোর পর রাজি হয়ে যান। যতটা আশা করেছিলাম তিনি তার চেয়ে ভালো গেয়েছেন।
এ গানটির পাশাপাশি ওই অনুষ্ঠানে আরও একটি গান থাকছে। ইমরান-নুসরাত ফারিয়ার গাওয়া 'এ বাঁধন যাবে না ছিঁড়ে' শিরোনামের গানটি। ইমরানের সুর-সংগীতে গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ।
একুশে সংবাদ /য/এস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

