দৈনিক কালের সমাজে কর্মরত সিনিয়র সাংবাদিক শাহ আলম ডাকুয়ার কনিষ্ঠ সন্তান জিথার আলম রাকিম এসএসসি পরীক্ষা-২০২৪-এ জিপিএ-৫ পেয়েছে। সে মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দেয়।
বিজ্ঞান বিভাগের ছাত্র রাকিম ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার আশা প্রকাশ করেন। রাকিম জিপিএ-৫ পাওয়ায় পরিবারের সদস্যরা আনন্দিত।
জিথার আলম রাকিমের সাথে কথা হলে সে জানায়- আমি রেজাল্ট পেয়ে খুবই আনন্দিত। আমার পড়াশুনার বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক ও মা-বাবা-ভাইবোনের তাগিদ আমাকে ভালো রেজাল্ট করতে সাহায্য করেছে। তবে আমি যেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাচ্ছি।
উল্লেখ্য, জিথার আলম রাকিমের এক বোন বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরিরত। আরেক বোন ইংরেজিতে অনার্স-মাস্টার্স শেষে বিএড-এ অধ্যয়নরত। জিথার আলম রাকিমের বড় ভাই এমআইএসটি থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করেছে।
একুশে সংবাদ/ এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

