ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ‘পারিবারিক দেশি মুরগি পালনভিত্তিক গ্রামীণ নারী উদ্যোক্তা উন্নয়ন মডেল’ শীর্ষক মাঠ দিবস ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) তত্ত্বাবধানে ভাঙ্গা উপজেলা বিএলআরআইয়ের আঞ্চলিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বাস), আগারগাঁও, ঢাকা এবং ইউএসডিএ এনডাউমেন্ট প্রোগ্রামের অর্থায়নে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে ১২০ জন গ্রামীণ নারী উদ্যোক্তার মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার হিসেবে সেলাই মেশিন, রাইস কুকার, প্রেসার কুকার, ইলেকট্রিক চুলাসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সাবেক মহাপরিচালক ড. খান শহীদুল্লাহ হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শামীম আহমেদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) গবেষণা পরিচালক ড. মুহাম্মদ জিল্লুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ড. হালিমা খাতুন এবং ড. সাজেদুল করিম সরকার।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএলআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুক। তিনি সমাপনী বক্তব্য প্রদান করেন।
এ ছাড়া ১২০ জন নারী উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

