AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার



রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

রাজবাড়ী সদর থানার পুলিশের ওপর হামলার মামলার অন্যতম প্রধান আসামি মুরাদ জং (২৫) রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। তাঁকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ঢেঁকিগাড়িয়া এলাকার মো. মাজেদ শেখের ছেলে।

র‌্যাব জানায়, গত ৩ এপ্রিল রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়সংলগ্ন একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির সময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন উপপরিদর্শক (এসআই) শ্রীদাম চন্দ্র দাস ও তাঁর সঙ্গীয় ফোর্স। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে মুরাদ জংসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন সিরিয়াল ভেঙে তেল নেওয়ার চেষ্টা করেন।

এ সময় দায়িত্বরত কনস্টেবল মো. জুয়েল তাঁদের নিয়ম অনুযায়ী অপেক্ষা করতে বললে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা চালান। এতে কনস্টেবল জুয়েল শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং সরকারি কাজে বাধা দেওয়া হয়। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আহত কনস্টেবলকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় এসআই শ্রীদাম চন্দ্র দাসের অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী সদর থানায় পেনাল কোড, ১৮৬০-এর ১৮৬/১৮৮/৩৩২/৩৩৩/৩৫৩/৫০৬/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।

র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার শনিবার (২৭ জুন) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-২-এর সহযোগিতায় ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে মুরাদ জংকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার মুরাদ জংকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!