AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালমনিরহাটে চাচা-ভাতিজার সঙ্গে সংঘর্ষে যুবক নিহত, আহত ৩


Ekushey Sangbad
মোঃ জামাল বাদশা, লালমনিরহাট
০৫:১৫ পিএম, ২৭ জুন, ২০২৬

লালমনিরহাটে চাচা-ভাতিজার সঙ্গে সংঘর্ষে যুবক নিহত, আহত  ৩

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধওলাই এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে সংঘর্ষে আব্দুল জলিল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধওলাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল ওই এলাকার আলকেস আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধওলাই এলাকার আশরাফ আলীর ছেলে সাদ্দামের সঙ্গে তাঁর চাচাতো ভাই আব্দুল জলিলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জীবিকার তাগিদে জলিল ঢাকায় থাকতেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে ফিরে এলে বিরোধটি আবারও সামনে আসে। জমিজমা নিয়ে চাচা আব্দুর রাজ্জাক, আশরাফ আলী এবং চাচাতো ভাই সাদ্দামের সঙ্গে নতুন করে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় চাচা আব্দুর রাজ্জাক, চাচাতো ভাই সাদ্দামসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আব্দুল জলিল এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে জলিল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাঁর মা, ভাইসহ আরও তিনজন আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন বলে জানা গেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!