জামালপুরের সরিষাবাড়ীতে কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিষয়ক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪জুন) উপজেলা পরিষদ হলরুমে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর খামারবাড়ীর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিনু আরা।
সেমিনারে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি, জৈব বালাইনাশকের ব্যবহার, সঠিক সার ও কীটনাশক প্রয়োগ এবং উন্নত চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অংশ নেওয়া শতাধিক কৃষক-কৃষাণী ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারীদের মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

