AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে দুই মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি



লক্ষ্মীপুরে দুই মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী মুর্শিদা আক্তার নিশি প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধানে পুলিশ কাজ করছে। এদিকে মেয়েকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন তার মা ছকিনা বেগম।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ জুন একটি ইমো আইডি থেকে নিশি তার মায়ের সঙ্গে যোগাযোগ করে। সে সময় নিশি জানায়, তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। তবে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি।

নিখোঁজ ডায়েরি সূত্রে জানা যায়, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে মুর্শিদা আক্তার নিশি গত ২২ এপ্রিল সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

নিশির মা ছকিনা বেগম বলেন, কলেজে যাওয়ার পথে তোরাবগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিল নিশি। পথে গাড়িটি বিকল হয়ে গেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকায় তাকে নামিয়ে দেওয়া হয়। পরে সে অন্য একটি অটোরিকশায় ওঠে। সেখান থেকেই কেউ তার মুখে স্প্রে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে নিশি তাকে জানিয়েছে। তিনি মেয়েকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

নিশির চাচা আবুল বাশার বলেন, ইমোতে যোগাযোগের সময় নিশি জানিয়েছে, তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। একজন নারী তাকে খাবার দিতে আসেন এবং ওই নারীর মোবাইল ফোন ব্যবহার করেই সে মায়ের সঙ্গে যোগাযোগ করেছিল। দীর্ঘ দুই মাস পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মেয়েটিকে দ্রুত খুঁজে বের করার আহ্বান জানান।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, গত ২২ এপ্রিল নিশি নিখোঁজ হন। পরে ২৫ এপ্রিল তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি জানান, মেয়েটি মাঝে মধ্যে ইমোর মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। তবে শুধুমাত্র ইমোতে যোগাযোগের কারণে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!