AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত



গৌরীপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং গৌরীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল-“দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর।” অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিষয়টির পক্ষে ও বিপক্ষে যুক্তি তুলে ধরে প্রাণবন্ত বিতর্কে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান এবং রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বদরুল আলম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কিল্লা বোকাইনগর কামিল মাদ্রার সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে ও অনুষ্ঠানে কমিটির সাধারণ সম্পাদক ও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ মহসীনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল কদ্দুছ এবং সদস্য আলী হায়দার।
বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়। এ প্রতিযোগিতায় মোট ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো-রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, কিল্লা বোকাইনগর কামিল মাদরাসা, কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এবং শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রথম স্থান এবং গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে। বিচারকের দায়িত্ব পালন করেন বিএম কলেজের সহকারী অধ্যাপক হামিদুর রহমান, মহিলা কলেজের প্রভাষক মাহবুব আলম এবং সায়মা-সাহাব একাডেমির প্রধান শিক্ষক মোঃ সুজাউর রহমান খান।
এদিকে, প্রতিযোগিতায় শ্রেষ্ঠ তার্কিক নির্বাচিত হন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রব্বাইয়া নৌশিন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের সচেতনতা, নৈতিকতা এবং সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!