AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে গৃহবধুকে ধর্ষন, মৃত্যুদন্ড ৩



জামালপুরে গৃহবধুকে ধর্ষন, মৃত্যুদন্ড ৩

জামালপুরে এক গৃহবধুকে দলবদ্ধভাবে ধর্ষনের দায়ে তিন জনের মৃত্যুদন্ডাদেশ ও প্রত্যেককে দুই লক্ষ টাকা করে অর্থদন্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, জামালপুর শহরের খুপিবাড়ী বুলবুল আহমেদ (৪৫), কালাম মাক্কু (৫০) ও রুকু (৫৫)।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাত ১০টার দিকে  জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধুকে বুলবুল আহমেদ, কালাম মাক্কু ও রুক খুপিবাড়ী এলাকায় বুলবুলের বাড়িতে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা রুকুর সাথে ভুক্তভোগী গৃহবধুর জোরপূর্বক বিয়ে পড়ানোর চেষ্টা করে এবং একপর্যায়ে ওই নারীকে তারা তিনজন দলবদ্ধভাবে ধর্ষন করে।

এ ঘটনার পর দিন ভুক্তভোগী নারী তার স্বামীকে ঘটনার কথা বলার পর তার স্বামী বাদী হয়ে জামালপুর সদর থানায় ধর্ষন মামলা দায়ের করেন। মামলার দুই বছর পর ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত তাদের তিনজনকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে দুই লক্ষ টাকা করে অর্থদন্ডাদেশ দেয়।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!