AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০১:৫৯ পিএম, ১৫ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে লক্ষ্মীপুরসহ সারাদেশের বাজার গুলো হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

১৫ এপ্রিল (বুধবার) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এই কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচি থেকে বক্তারা সরকার কর্তৃক নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করা, সয়াবিন তেলের বাজারে সক্রিয় সিন্ডিকেট চক্রদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন,বাজারে নিয়মিত ও কার্যকর তদারকি ও অভিযান পরিচালনা,ভোজ্যতেলের জন্য ফুড গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করাসহ বিভিন্ন দাবী তোলেন।

এসময় বক্তব্য রাখেন, (ক্যাব) জেলা শাখা সভাপতি সাইফুল ইসলাম তপন,সাধারণ সম্পাদক পারভিন হালিম,সহসভাপতি গাজী গিয়াস উদ্দিন, প্রফেসর মাহবুব রশিদ চৌধুরী, আওলাদ হোসেন চৌধুরী, মোশারফ হোসেন, এ্যাড প্রিয় নাল নাথ। এতে ক্যাবসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!