AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত



পীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়-এর ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রহমান সাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যে জাহিদুর রহমানের সহধর্মিনী শিরিন বানু, এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেস ক্লাব-এর সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার শিক্ষার্থীদের নকল পরিহার করে নিজ যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “কারো দেখে লেখা বা অসদুপায় অবলম্বন করা যাবে না।” অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে একটি কলম, স্কেল এবং একটি সাদা রঙের ফাইল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!