AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
নাজমুল হক নাহিদ, আত্রাই, নওগাঁ
০৫:৫৯ পিএম, ৬ এপ্রিল, ২০২৬

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে “ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

সকালে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়, যা শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামান, এবং সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “খেলাধুলা কেবল শারীরিক সুস্থতার মাধ্যম নয়, এটি একটি সুশৃঙ্খল জাতি গঠনের মূল ভিত্তি। যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমরা চাই আত্রাইয়ের প্রতিটি গ্রাম থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসুক এবং জাতীয় পর্যায়ে উপজেলার নাম উজ্জ্বল করুক। সরকার তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে, যা মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, সহকারী প্রশাসনিক অফিসার মো. জিয়াউর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!