AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
রায়গঞ্জে পরিবেশবিধি লঙ্ঘন

দুই ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ



দুই ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসজুড়ে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল ও রুদ্রপুর এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, কোদলাদিঘর এলাকার মেসার্স বন্ধন ব্রিকসকে ৩ লাখ টাকা এবং রুদ্রপুর এলাকার মেসার্স এসকেবি ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এছাড়া ভুইয়াগাঁতী এলাকার মেসার্স এস অ্যান্ড বি ব্রিকসকে এপ্রিল মাসের মধ্যে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ভাটার মালিকের কাছ থেকে লিখিত মুচলেকাও নেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম প্রসিকিউশন পরিচালনা করেন। এছাড়া সহকারী পরিচালক তুহিন আলম উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট চলাকালে থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশের ক্ষতি রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!