AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২১ ফেব্রুয়ারিকে ঘিরে মুকসুদপুরে জমে উঠেছে ফুলের বাজার



২১ ফেব্রুয়ারিকে ঘিরে মুকসুদপুরে জমে উঠেছে ফুলের বাজার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসকে সামনে রেখে মুকসুদপুরে জমে উঠেছে ফুলের ব্যবসা। রমজান মাস চললেও ২১ ফেব্রুয়ারিকে ঘিরে উপজেলার বিভিন্ন হাটবাজারে ফুল বিক্রেতাদের ব্যস্ততা চোখে পড়ার মতো।

মুকসুদপুর সদর বাজারের পাইলট স্কুল রোড, থানা রোড, বিশ্বরোড কলেজ মোড় এলাকাসহ উপজেলার বিভিন্ন বাজারে ফুলের দোকানগুলোতে ভিড় দেখা গেছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুলেল বেদী সাজানোর জন্য অগ্রিম অর্ডার দিচ্ছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষ।

বিশেষ করে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধাঞ্জলির তোড়া তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা। দুপুরের দিকে ভিড় কিছুটা কম থাকলেও বিকেল থেকে সন্ধ্যার পর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে যায়।

মুকসুদপুর সদর বাজারের মন্দির রোডের ফুল ব্যবসায়ী দেবাশীষ পাল জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে রমজান মাসের কারণে এ বছর ফুলের বিক্রি কিছুটা কম।

ফুলের দাম কিছুটা বাড়তি থাকায় ব্যবসায়ীদের চোখে-মুখে দেখা গেছে আনন্দের ঝিলিক। 
মুকসুদপুর সদর বাজারের পাইলট স্কুল রোডের ফুল ব্যবসায়ী মোঃ লায়েক মোল্যা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর ফুলের সরবরাহ বেশি হলেও পাইকারি বাজারেই ফুল কিনতে হয়েছে বেশি দামে। ফলে খুচরা পর্যায়েও দাম বাড়াতে হয়েছে।

প্রতি বছরই মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে মুকসুদপুরের বিভিন্ন বাজারে স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণরা মৌসুমি ভিত্তিতে ফুলের ব্যবসা করে থাকেন। ফলে এ দিনকে ঘিরে ফুলের বেচাকেনা বেশ জমে ওঠে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন বাজারে ছোট ছোট শিশুদের নিয়ে বাবা-মায়েদের ফুল কিনতে দেখা গেছে। কেউ কিনছেন ফুলের মালা, কেউ আবার স্টিকার বা ছোট তোড়া।

সন্তান নিয়ে ফুল কিনতে আসা মুনিয়া ইসলাম বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাচ্চার আবদারে ফুল কিনতে এসেছি। তবে দাম একটু বেশি।

দাম বেশি হলেও বিশেষ দিনের মর্যাদায় ক্রেতারা দেদারসে ফুল কিনছেন। কারণ, যে মানুষগুলো আমাদের মুখের ভাষা এনে দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে একগুচ্ছ স্নিগ্ধ ফুলই যেন ভালোবাসার নীরব ভাষা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!