AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রাম-৩ আসনে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বিজয়ী


Ekushey Sangbad
কামরুজ্জামান স্বাধীন, উলিপুর, কুড়িগ্রাম
০৬:০৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

কুড়িগ্রাম-৩ আসনে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বিজয়ী

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ১১ দলীয় জোট ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের ১৪০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা গেছে, ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী (‘দাঁড়িপাল্লা’ প্রতীকে) পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৩৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী তাসভীর-উল ইসলাম (‘ধানের শীষ’ প্রতীকে) পেয়েছেন ৭৮ হাজার ৯৮২ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে:ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক ডা. মো. আক্কাছ আলী সরকার (‘হাতপাখা’) – ৩৩ হাজার ৪০৯ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান (‘লাঙ্গল’) – ২ হাজার ৭৮ ভোট, গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাড. এস.এম. নুরে এরশাদ সিদ্দিকী (‘ট্রাক’) – ২৩৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমান (‘হাঁস’) – ৫৯৬ ভোট ।

উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে কুড়িগ্রাম-৩ আসন গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৬৪ এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪০৬। মোট ভোটকেন্দ্র ১৪০টি এবং বুথের সংখ্যা ৬৯৭টি।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!