AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ত্রিশালে এমপি প্রার্থী আনোয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা


Ekushey Sangbad
ত্রিশাল উপজেলা, প্রতিনিধি ,ময়মনসিংহ
০৬:১৩ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রিশালে এমপি প্রার্থী আনোয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা

“মানুষ আগে, রাজনীতি পরে—স্বপ্নের আলো ঘরে ঘরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী মুহাম্মাদ আনোয়ার সাদাত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

এ সময় তিনি মানবিক, আধুনিক ও সমৃদ্ধ ত্রিশাল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তার নিজ বাসভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রার্থী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

মুহাম্মাদ আনোয়ার সাদাত বলেন, রাজনৈতিক অভিজ্ঞতা ও পারিবারিক ও সামাজিক বাস্তবতার আলোকে ত্রিশালের সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ করে একটি বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে:

উন্নত সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, দলীয় প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গঠন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার, কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা, নারী উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মানবিক সহায়তা কার্যক্রম জোরদার কর ।

তিনি আরও বলেন, দেশ বর্তমানে একটি সংকটকাল অতিক্রম করছে। এ সময় সঠিক সিদ্ধান্ত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। জনগণের সেবায় তিনি সর্বদা সচেষ্ট থাকবেন এবং ইনশাআল্লাহ ত্রিশালকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!