AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সন্ধান মেলেনি গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুকের


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০৩:৪৬ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

সন্ধান মেলেনি গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুকের

১২বছর আগে গুম হওয়া লক্ষ্মীপুরের বিএনপি নেতা ওমর ফারুকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় হাজিরপাড়া ইউনিয়নবাসী। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের হাজিরপাড়াতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গুম হওয়া ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার, সন্তান ইমন ওমর।

এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ইব্রাহীম হোসেন, হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস শহীদ, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি নিজাম হোসেন, সাধারন সম্পাদক তুহিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মাষ্টার, আয়কর আইনজীবী এড. কাজী নিজাম, থানা ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুর রহমান টিংকু, সদস্য জিসান সরোয়ার, মিজানুর রহমান শিমুল, আমজাদ ভূইয়া প্রমুখ।

মানববন্ধনকারীরা জানায়, ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে তার বাসা থেকে আইনশৃংঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায়। সেই থেকে ওমর ফারুক নিখোঁজ রয়েছে। তারা ওমর ফারুককে জীবিত ফেরত চান। তাকে যদি স্বৈরাচার শেখ হাসিনার গুম বাহিনী হত্যা করে থাকে তাহলে তার মৃতদেহেরও সন্ধান চান।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!