AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের কমিটি গঠন


Ekushey Sangbad
মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি, বাগেরহাট
১২:০৭ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৬

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের কমিটি গঠন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক খোলা কাগজ-এর মোরেলগঞ্জ প্রতিনিধি মো. আবু সালেহ সভাপতি এবং দৈনিক দিনকাল-এর মোরেলগঞ্জ প্রতিনিধি মল্লিক আবুল কালাম খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফকির রাসেল আল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম।

শুক্রবার (৩০ জানুয়ারি) ২০২৬ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও চ্যানেল এস-এর বাগেরহাট প্রতিনিধি শামীম আহসান মল্লিক।

নবগঠিত ২০২৬–২০২৭ মেয়াদের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের এই কমিটিকে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দ স্বাগত জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!