AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গল সদর ইউনিয়ন চেয়ারম্যানের জানাজা ও দাফন সম্পন্ন, মুসল্লিদের ঢল



শ্রীমঙ্গল সদর ইউনিয়ন চেয়ারম্যানের জানাজা ও দাফন সম্পন্ন, মুসল্লিদের ঢল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. দুধু মিয়া (৮২) এর জানাজা ও দাফন শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমআ সম্পন্ন হয়েছে।

জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু, বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী এবং মরহুমের বড় ছেলে উপজেলা যুবদলের সদস্য সচিব টিটু আহমেদ।

এছাড়াও বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী সমিতি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুম দুধু মিয়া সদর ইউনিয়ন পরিষদের তিন বারের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। তিনি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। জানাজার পর মরহুমকে এলাকার কবরস্থানে দাফন করা হয়। জানাজায় হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!