AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুর পৌর আওয়ামীলীগ নেতার পদত্যাগ



মুকসুদপুর পৌর আওয়ামীলীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুরে পৌর আওয়ামীলীগের ১ নং ওয়ার্ডের দলীয় পদ পদবী থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী নেতা হলেন মুকসুদপুর পৌর আওয়ামীলীগের ১ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আকুব্বর ফকির।

শনিবার (৩ জানুয়ারি) বিকালে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে 
মোঃ আলী আকুব্বর ফকির জানান, আমি মোঃ আলী আকুব্বর ফকির, পিতা. মোঃ আলেপ ফকির গ্রাম: লখাইরচর, ডাকঘর: বাউশখালী, উপজেলা: মুকসুদপুর, জেলা: গোপালগঞ্জ।

মুকসুদপুর  উপজেলার মুকসুদপুর পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলাম।

আমার শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছায়,  আওয়ামীলীগের প্রাথমিক সদস্যসহ দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করছি।

আজ থেকে আমার সংগে আওয়ামীলীগের আর কোন সম্পর্ক নেই। আমি আর কখনো

আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত হবো না।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!