AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজীবপুর প্রেসক্লাবের ২৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন



রাজীবপুর প্রেসক্লাবের ২৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

কুড়িগ্রামের রাজীবপুর প্রেসক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজীবপুর ডাকবাংলোয় অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়, যা পরদিন আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক মানবকণ্ঠের রাজীবপুর প্রতিনিধি মো. সহিজল ইসলাম (সজল) সভাপতি এবং ঢাকা প্রকাশের প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম (জাহিদ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সভায় সভাপতিত্ব করেন রাজীবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সিনিয়র সাংবাদিক আমিনুর রহমান (মাস্টার)। সভায় জানানো হয়, ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করে ২০২৬ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রফিকুল ইসলাম (আমার সংবাদ), মো. শরিফুল ইসলাম (দৈনিক প্রতিদিনের সংবাদ), মো. হাবিবুর রহমান আল হাবিব (বাংলাদেশ টাইমস), মো. মাইদুল ইসলাম (দৈনিক নাগরিক সংবাদ) এবং মো. রফিকুল ইসলাম (বাংলাদেশ সমাচার)।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজন মাহমুদ (দৈনিক খোলা কাগজ) এবং সহ-যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হামিদুল ইসলাম (সুমন) (দৈনিক ভোরের চেতনা)।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাব্বির মামুন (দৈনিক সংগ্রাম), সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল্লাহ ফরাজী (ভোরের দর্পণ), কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া (প্রতিদিনের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আল আমিন (দৈনিক জবাবদিহি), দপ্তর সম্পাদক মো. রেজাউল হক (আজকের দর্পণ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. তারিকুল ইসলাম তারা (দৈনিক গণকণ্ঠ), সাহিত্য বিষয়ক সম্পাদক মো. ফরিদুল ইসলাম (মনোযোগ প্রকাশ) এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম (দৈনিক আমাদের খবর) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাহাদাত হোসেন হিরো (আলোকিত প্রতিদিন), মো. সজিব মাহমুদ (নির্ভীক টিভি), মো. সানাউল্লাহ সরকার (মর্নিং পোস্ট), মো. গোলাম মোস্তফা (দৈনিক আমার কথা), মো. মনোয়ার হোসেন (কুড়িগ্রাম সংবাদ), মো. কামরুল হাসান (মনোযোগ প্রকাশ—বিশেষ), মোহাম্মদ হাবিব (প্রথম খবর) এবং মো. রাকিবুল ইসলাম (বড়) (দৈনিক নব দিগন্ত ডাক)।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!