AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মৌলভীবাজার

৪ টি আসনে মনোনয়নপত্র দাখিল ৩১ প্রার্থীর



৪ টি আসনে মনোনয়নপত্র দাখিল  ৩১ প্রার্থীর

জাতীয় সংসদ নির্বাচনে  মৌলভীবাজার ৪টি নির্বাচনী আসন থেকে জেলা রিটার্নিং অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন  জমা দিয়েছেন।

সোমাবার (২৯ ডিসেম্বর) ৩১জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় সুত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার মোট চারটি আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ৩৩জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। 

এর মধ্যে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় পার্টি, গণফ্রন্ট, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আজ সোমবার মনোনয়ন দাখিল করেছেন মোট ৩১জন প্রার্থী। মৌলভীবাজার-১ আসনে (২৩৫) ৭ জন, মৌলভীবাজার-২ আসনে (২৩৬) ৮ জন, মৌলভীবাজার-৩ আসনে (২৩৭) ৭ জন এবং মৌলভীবাজার-৪ আসনে (২৩৮) ৯ জন প্রার্থী।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ে মৌলভীবাজার-৩ আসনের (সদর-রাজনগর) মনোনয়ন দাখিল করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান। 

একই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ির প্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ১০ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল। বেলা সাড়ে ৪টার দিকে তিনি মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর হাতে মনোনয়ন জমা দেন।

একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মান্নান বিকলে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। একই আসনে অন্যান্য দলের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে সোমবার শ্রীমঙ্গল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন বিএনপি নেতা সাবেক শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী, এনসপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব প্রীতম দাশ, বিএনপি নেতা লন্ডনপ্রবাসী জালাল আহমেদ জিপু, বাসদের মনোনীত প্রার্থী এড. মো. আবুল হাসান।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে সোমবার বড়লেখা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেছেন

বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমদ, খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় জোটের সম্ভাব্য সমর্থিত প্রার্থী মৌলভী লোকমান আহমদ, জামায়াতের প্রার্থী আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

মৌলভীবাজার-২ আসনে (কুলাউড়া) কুলাউড়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেছেন বিএনপি প্রার্থী শওকুতুল ইসলাম শকু, জামায়াতে ইসলামীর প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ সায়েদ আলী, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুস,

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, স্বতন্ত্র প্রার্থী আল-ইসলাহ নেতা ফজলুল হক খান সাহেদ এবং বাসদ (মার্কসবাদী) নেত্রী তাসনিম।

জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন মোট ৩১জন প্রার্থী। মৌলভীবাজার-১ আসনে ৭ জন, মৌলভীবাজার-২ আসনে ৮ জন, মৌলভীবাজার-৩ আসনে ৭ জন এবং মৌলভীবাজার-৪ আসনে ৯ জন প্রার্থী।

মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, নির্ধারিত বিধি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা।

মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন। নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন। হিজড়া রয়েছেন ৮ জন।

উল্লেখ্য যে, বড়লেখা পৌরসভা ও বড়লেখা উপজেলার ১০ টি এবং জুড়ী উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-১ সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড়লেখা-জুড়ী আসনে মোট ভোটার ৩লাখ ৩৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন। নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন। কুলাউড়া পৌরসভা ও কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ২০ জন। এরই মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ১২৮ জন। নারী ভোটার ১ লাখ ৪৫ হাজার ৮৯২ জন। মৌলভীবাজার পৌরসভা ও মৌলভীবাজার সদর উপজেলার ১২ ইউনিয়ন এবং রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে মৌলভীবাজার-৩ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ২১২ জন। এরই মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ১৩১ জন। নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৭৭ জন। শ্রীমঙ্গল পৌরসভা, শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন এবং কমলগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত মৌলভীবাজার-৪ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৯৭ জন। নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ৬৮৯ জন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!