AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রাম-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল



কুড়িগ্রাম-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৪ (রৌমারী-রাজীবপুর-চিলমারী) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রৌমারী উপজেলা থেকে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আজিজুর রহমান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মণ্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া চিলমারী উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান রোকনুজ্জামান শাহিন এবং রাজীবপুর উপজেলা থেকে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী কাস্তে প্রতীকের রাজু আহমেদ এবং বাংলাদেশ সুপ্রীম পার্টির মনোনীত প্রার্থী শেফালী আকতার মনোনয়নপত্র দাখিল করেন।

অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেত্রী মমতাজ হোসেন লিপি কুড়িগ্রাম-৪ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত দিনে তা দাখিল করেননি।

মনোনয়ন দাখিল প্রসঙ্গে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় ও বিধি অনুযায়ী শান্তিপূর্ণভাবে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত সব মনোনয়নপত্র নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে প্রার্থী ও তাদের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!