AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়া থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার


Ekushey Sangbad
কোটালীপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি
০৪:৫৩ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

কোটালীপাড়া থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা থেকে তাপস হালদার (৩৫) নামে ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদর থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তাপস হালদার কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও কোটালীপাড়া উপজেলার

কলাবাড়ী ইউনিয়নের কুমার কান্দি গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে।

গ্রেপ্তার তাপস হালদারকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে কোটালীপাড়া থানা পুলিশ।

কোটালীপাড়া থানা সূত্রে জানাগেছে, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।এ ঘটনায় পুলিশ ১ শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

এই মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তাপস হালদারকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহামুদ বলেন, তাপস হালদারকে গত ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনার মামলার অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে এই মামলার বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!