AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ১২ আসামি তিনদিনের রিমান্ড


Ekushey Sangbad
তাপস কর, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
০৪:১৫ পিএম, ২২ ডিসেম্বর, ২০২৫

যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ১২ আসামি তিনদিনের রিমান্ড

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেপ্তার ১২ আসামিকে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আসামিরা হলেন, আশিকুর রহমান (২৫), কাইয়ুম (২৫), মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬), মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) এবং মো. নাজমুল (২১)।

আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ৭ নম্বর আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন গ্রেপ্তার আসামিদের তিন দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক শেখ মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় এবং বিচারক প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে অনুমোদন দেন। পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে নিহত দিপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র‌্যাব ও পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দিপুকে জনতা পিটিয়ে আহত করে। পরে তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ রাত আড়াইটার দিকে অর্ধপোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, আইন নিজের হাতে নেওয়ার অধিকার কারও নেই। কেন ওই যুবককে পুলিশের হাতে না দিয়ে জনতার হাতে তুলে দেওয়া হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। অপর আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। নিহতের পরিবার দাবি করেছে, উৎপাদন বৃদ্ধি নিয়ে বিরোধের কারণে দিপুকে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে হত্যা করা হয়েছে।

নিহত দিপু চন্দ্র দাস জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। তিনি দুই বছর ধরে ওই কোম্পানিতে চাকরি করছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!