যশোর জেলা যুবলীগ নেতা ও পৌরসভার ৪ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলার জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার মধ্যরাতে ঢাকা রামপুরা এলাকা থেকে তাকে যশোর ডিবি পুলিশের একটি টিম আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি`র ইন্সপেক্টর মোহাম্মদ আলী। টাক মিলন যশোর শহরের পুরাতন কসবার রোস্তম আলীর ছেলে।
যশোর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, আওয়ামীলীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানারি আদেশ রয়েছে। ডিবির একটি টিম মিলনের অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে তাকে আটক করে। বর্তমানে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

