AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন: লক্ষ্মীপুরে ধর্মীয় নেতাদের সঙ্গে অবহিতকরণ সভা


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৩:৩০ পিএম, ৭ অক্টোবর, ২০২৫

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন: লক্ষ্মীপুরে ধর্মীয় নেতাদের সঙ্গে অবহিতকরণ সভা

আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ক্যাম্পেইনকে সফল ও সার্থক করতে ধর্মীয় নেতাদের সঙ্গে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমী (ঢাকা) থেকে মোঃ রেজ্জাকুল হায়দার, ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক সরকার সারোয়ার আলম, ডা. শুভ কুমার ভৌমিক, ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান ভূঁইয়া, সহকারী পরিচালক আনোয়ার হোসেন, মাও: মুজাহিদুল হক, মুফতি ফরিদ প্রমুখ।

সভায় উপস্থিত ধর্মীয় নেতাদের অনুরোধ করা হয়, তারা ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন এবং সাধারণ মানুষকে টিকাদানে উৎসাহিত করবেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!