ঝালকাঠির রাজাপুরে তীব্র দাবদাহ থেকে বাঁচতে ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯ টার সময় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার ধর্মপ্রাণ মুসলমানরা ইসতিসকার নামাজের আয়োজন করেন।
রাজাপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. আল আমিন নামাজের ইমামতি করেন। নামাজ শেষে মাওলানা আব্দুস সত্তার শাহ মেয়া হুজুর খুদবা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন।
এসময় উপজেলার প্রায় ৫ শতাধিক ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ক.চ.জে/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

