AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০৭ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আওতায় বাংলাদেশকে ৩০ হাজার টন মিউরিয়েট অব পটাশ (এমওপি) সার উপহার দিয়েছে রাশিয়ান ফেডারেশন। এই সার সহায়তা প্রদান করছে রাশিয়ার শীর্ষস্থানীয় সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালকেম।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) অডিটরিয়ামে এক আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ ইমদাদ উল্লাহ মিয়াঁ।

অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় খাদ্য ও সার সরবরাহ নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বৈশ্বিক সংকট কৃষি খাতে সরাসরি প্রভাব ফেলছে।

তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে।

কৃষি উপদেষ্টা আরও জানান, বর্তমানে ইউরিয়া ব্যতীত অন্যান্য সারের ক্ষেত্রে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর মজুদ দাঁড়িয়েছে ১০ লাখ ৩৫ হাজার মেট্রিক টনে, যা সংস্থাটির ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর সর্বোচ্চ।

তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের বর্তমান মেয়াদে কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!