AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

​সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড


Ekushey Sangbad
স্টাফ রিপোর্টার
১০:৪৯ পিএম, ২৯ জুন, ২০২৬

​সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড

জনপ্রিয় অনলাইন ও প্রিন্ট নিউজ পোর্টাল ‍‍`বাংলাদেশ প্রতিদিন‍‍`। এর লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল ভুয়া ও বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়াচ্ছে। ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।

​এ বিষয়ে পাঠকদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ। এসব ভুয়া ও বানোয়াট ফটোকার্ডের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের কোনো ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।

​ইতোমধ্যেই এই চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।  গত ২৯ জুন ২০২৬ রাজধানীর ভাটারা থানায় এই বিষয় নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর- ৩৪৭২। তারিখ ২৯/০৬/২০২৬।

বাংলাদেশ প্রতিদিন ​কর্তৃপক্ষ পাঠকদের উদ্দেশ্যে জানিয়েছে, বিভ্রান্তি এড়াতে এবং সব সময় সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে বাংলাদেশ প্রতিদিনের ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www.facebook.com/dailybangladeshpratidin) এবং অফিশিয়াল ওয়েবসাইট (https://www.bd-pratidin.com/) ভিজিট করুন।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!