AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেড় মাসের শিশুসহ কারামুক্ত হলেন যুব মহিলা লীগ নেত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৫ পিএম, ২২ এপ্রিল, ২০২৬

দেড় মাসের শিশুসহ কারামুক্ত হলেন যুব মহিলা লীগ নেত্রী

রাজধানীর তেজগাঁও থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি তার দেড় মাস বয়সী শিশুসন্তানসহ মুক্তি পান।

এর আগে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন। আদালতের জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর আজ দুপুরে তাকে মুক্তি দেয়া হয়।

শিল্পী বেগমের মুক্তির বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেয়া হয়েছে।

এদিকে শিল্পী বেগম ও তার শিশুসন্তানকে নিতে সকাল থেকেই কাশিমপুর কারাগারের ফটকে তার পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা ভিড় করেন।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন। কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি সরাসরি পরিবারের সদস্যদের সঙ্গে নিজ গন্তব্যে রওনা হন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - আইন আদালত

Link copied!