AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এসএসসি পাশে যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি, আবেদন শেষ আজ


Ekushey Sangbad
চাকরি ডেস্ক
১১:১৮ এএম, ১ মে, ২০২৬

এসএসসি পাশে যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি, আবেদন শেষ আজ

যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদে ১০৩ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের জন্য আবেদন করার শেষ সময় আজ শুক্রবার (১ মে) বিকেল ৫টা পর্যন্ত।

সরকারি এ নিয়োগে অফিস সহায়ক পদে মোট ১০৩ জনকে নেওয়া হবে। আবেদন করতে প্রার্থীদের স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ মে ২০২৬ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেলের গ্রেড–২০ অনুযায়ী ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

আবেদন করতে আগ্রহীদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ফরম পূরণ করতে হবে। আবেদন ফি সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।

বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত নির্দেশনা যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

*বিস্তারিত দেখুন যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে (https://dyd.gov.bd/)

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!