AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৪৫৭ প্রার্থীকে নিয়োগে সুপারিশ


Ekushey Sangbad
চাকরি ডেস্ক
০৭:৩৯ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৪৫৭ প্রার্থীকে নিয়োগে সুপারিশ

৪৬তম বিসিএস পরীক্ষা–২০২৩-এর ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে (প্রভিশনালি) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল জানানো হয়।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে এই সুপারিশ করা হয়েছে।

সাধারণ ক্যাডারভুক্ত পদগুলোর মধ্যে—প্রশাসন ক্যাডারে ২৭২ জন,পুলিশ ক্যাডারে ৭৯ জন,পররাষ্ট্র ক্যাডারে ১০ জন,আনসার ক্যাডারে ১৪ জন,কর (ট্যাক্স) ক্যাডারে ৩৭ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৪ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।

কারিগরি ও পেশাদার ক্যাডারের মধ্যে—স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন) উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

কৃষি ক্যাডারে (বিভিন্ন বিভাগে) ৬৮ জন,মৎস্য ক্যাডারে ২৬ জন,পশুসম্পদ ক্যাডারে ৭৩ জন প্রার্থী মনোনয়ন পেয়েছেন।

এ ছাড়া—সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩৩ জন এবং পরিসংখ্যান কর্মকর্তা পদে ৭ জনকে সুপারিশ করেছে কমিশন।

পিএসসি জানিয়েছে, বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা–২০১৪ অনুযায়ী এই সুপারিশ দেওয়া হয়েছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই শেষে সরকার চূড়ান্ত নিয়োগ দেবে।

তবে কমিশন স্পষ্ট করেছে, এই সুপারিশ চাকরি প্রাপ্তির নিশ্চয়তা বা আইনগত অধিকার সৃষ্টি করে না। প্রযোজ্য সব বিধি-বিধান প্রতিপালন সাপেক্ষেই নিয়োগ কার্যকর হবে।

৪৬তম বিসিএসের বিস্তারিত ফলাফল পাওয়া যাবে—পিএসসির ওয়েবসাইট: www.bpsc.gov.bd এবং  এবং টেলিটকের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) বিস্তারিত দেখা যাবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!