নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
পদের নাম: নির্বাহী (প্রকল্প ব্যবস্থাপনা)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস, এমএস এক্সেলে পর্যাপ্ত জ্ঞান, সিভিল বাজেটিং, ঠিকাদার হ্যান্ডলিং এবং সাইট ম্যানেজমেন্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৩
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

